চলতে চলতে রাষ্ট্রপতি ভবন
প্রবালকুমার বসু
স্রোত প্রকাশনা
লেখকের অনুভব:
চলাটা যে কবে শুরু হয়েছিল সঠিক হয়ত বলা যাবে না। তবে চলতে চলতে যে রাষ্ট্রপতিভবন অবধি পৌঁছে যাওয়া যায় চলার শুরুর সময় তা ভাবিনি।
সাহিত্যের পরিমণ্ডলে বড় হয়ে ওঠা। অনেক দূর থেকে যাদের দেখতাম, যাদের লেখা পড়তাম একসময় তাদের কাছাকাছি পৌঁছে যাওয়া, মানুষগুলোকে অন্যরকমভাবে দেখতে পাওয়া – এইসব টুকরো টুকরো ছবিগুলো একসময় কখন যে একটা ক্যানভাস হয়ে গিয়েছে খেয়ালই করিনি।
দূর থেকে বরাবর দেখেছি রাইসিনা হিলস্-এর ওপর পরাধীন ভারতের বড়লাটের প্রাসাদ, যা স্বাধীন ভারতে রাষ্ট্রপতির বাসগৃহ। একদিন সেখান থেকে আমন্ত্রণ এল তাঁর অতিথি হয়ে পনেরো দিন থাকার। কেমন ছিল সেই অভিজ্ঞতা ?
এইসব নিয়েই ‘চলতে চলতে রাষ্ট্রপতিভবন’। বইটি প্রকাশ করছেন ত্রিপুরার স্রোত প্রকাশনা। প্রচ্ছদ- প্রশান্ত সরকার। বইমেলার আগেই প্রকাশ পাবে।

0 Comments