উজান মাছমারা রিজার্ভফরেস্ট || হারাধন বৈরাগী
উজান মাছমারা রিজার্ভফরেস্ট
হারাধন বৈরাগী
স্রোত প্রকাশনা
প্রচ্ছদ :অরুণ কুমার দত্ত
মূল্য :২০০.০০
হারাধন বৈরাগী
জন্ম:১১ অক্টোবর,১৯৬৪। জন্মস্থান তৎকালীন পূর্বপাকিস্তানের সিলেট জেলার সুনামগঞ্জ উপবিভাগের দিরাই থানার জটি গ্রাম।দেশভাগের পর ক্রমাগত ডাকাতের আক্রমণে পিতৃহারা স্বজনহারা পিতার সাথে উদ্বাস্তু হয়ে মাত্র এক বছর বয়সে ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর জেলায় আগমন।বর্তমানে ত্রিপুরা সরকারের শিক্ষাবিভাগের আধিকারিক হিসাবে কর্মরত। নেশায় সাহিত্য সাধক। কবিতা গল্প ও গদ্যে সাবলীল বিচরণ। "হাসমতি ত্রিপুরা", "হৃদি চম্প্রেঙ", "খুমপুই পাড়ায়"-কাব্যগ্রন্থ। "খুমপুই থেকে সিকামনুকতাই" ত্রিপুরার জনজাতি জীবনের আদিহৃদিমালা একটি ব্যতিক্রমী গদ্যগ্রন্থ।
"হৃদয়ে রাইমা"-আত্ম উপন্যাস,"বুরাসা"-গল্পগ্রন্থ, "গোবিন্দ ধরের নদী,নদীর গোবিন্দ"-কাব্যআলোচনা গ্রন্থ।
সমকালীন ত্রিপুরার পনেরজন কবির কবিতা (যৌথসংকলন), ব্যাটিং জোন(অখণ্ড বাংলার নির্বাচিত অণুগল্প সংখ্যা-যৌথসংকলন ) । নীহারিকা নির্বাচিত ত্রিপুরার তরুণ কবিদের কবিতা(যৌথসংকলন)। ৫৪জন গল্পকারের ২১৬টি অণুগল্প (যৌথসংকলন)।তবু ভালোবেসে যাবো-যৌথ প্রেমের গল্প-সংকলন, ত্রিপুরার সাম্প্রতিক ছোটগল্প-যৌথ সংকলন,অষ্টমীর শাড়ির ক্যানভাস-যৌথ অনুগল্প সংকলন,
মধুমঙ্গল বিশ্বাস সম্পাদিত 'এক লাইনের কবিতা' -যৌথ সংকলন, ত্রিপুরার একশ গল্পকারের অনুগল্প-যৌথ সংকলন,নিয়মিত লিখে চলেছেন এপার অপারের সমসাময়িক বিবিধ পত্রসাহিত্য ও লিটলম্যাগাজিনে।
0 Comments