ঋতুক্ষরণের রোদ চশমায় চিরশ্রী দেবনাথ স্রোত প্রকাশনা
ঋতুক্ষরণের রোদ চশমায়
চিরশ্রী দেবনাথ
স্রোত প্রকাশনা
কবিতা আত্মবিষ এবং আত্মতৃপ্তির মধ্যে এক উপত্যকা, এখানে কিবোর্ডে আঙুল চলে, লিখে দেয় বানানো ক্ষত, আকাশের নীচে এক অন্য নিজস্ব আকাশ, কেউ ভাবে হতাশা, কেউ মনে করে মৌরিফুল স্বপ্ন, স্বাদু দুঃখ, মালভুমির নিঃসঙ্গ পরিব্রাজক, লুকানো পরকীয়া, আধা অক্ষর অপ্রকাশিত প্রেম, ভালোলাগার অন্যপুরুষ, অবিশ্বাসী হওয়ার নীল নূপুর, কঙ্কনের আড়ালে বেজে ওঠা অন্য গুঞ্জন,
একটি ভীষণভাবে মেয়েলি ভাবনা নিয়ে বড়ো হয়ে ওঠা এই আমি এবং আমার কাছে কবিতা আমার স্বপ্নের পুরুষ, তাই তাকে নিয়ে যতো ভাবি ততোই ভালো লাগে, ততই স্নান করতে ইচ্ছে হয়, এ এক অধরা মুহূর্ত, প্রিয় বিষাদ, সেই স্পর্শ যা কখনো পেতে চাই না, যার দিকে যেতে যেতে আলো দেখি, অন্ধকারে ভিজে যাই....
-চিরশ্রী দেবনাথ
0 Comments