প্রান্তজন:মন্মথ দেব

প্রচ্ছদ :চৈতন্য ফকির।
স্রোত প্রকাশনা
প্রকাশিত হবে:
আগরতলা প্রেস ক্লাব:২০১৭
০৯/০২/২০১৭।

নিরুচ্চারে গল্প বলেন তিনি।সেই বলার মধ্যে সাজানো গোছানো অারোপিত বাগাড়ম্মর নেই। বলা শুরু হয়েছিল ছাত্রাবস্হায়। তারপর কখনও সংবাদপত্রের বিশেষ সংখ্যায়।কখনও নিজস্ব কর্মক্ষেত্র ভারত সঞ্চার নিগম লিমিটেডের ইন হাউজ জার্নাল দূরসঞ্চারিকায়। তিনি মন্মথ দেব।

প্রচারবিমুখ এই গল্পকারকে নিরন্তর তাগাদা ও সমর্থন দিয়ে বেশ কিছু গল্প তাঁর হাত দিয়ে নির্মানের পেছনে নিঃসন্দেহে তৎপর ছিলেন সংবাদ সাপ্তাহিক   'অাজকের সোমবার' এর সম্পাদক চারুকৃষ্ণ কর। প্রকাশিত গল্পের সংখ্যা খুব বেশি না হলেও নিজস্ব কথন ভঙ্গিমা তিনি করায়ত্ব করেছেন।তৈরী হয়েছে ছোট্ট অথচ অান্তরিক এক পাঠকবৃত্ত।এই গল্প সংকলন প্রকাশিত হলে সেই বৃত্ত অারও বড় হবে। নিভৃতের বাসিন্দা এই গল্পকারের গল্পের সঙ্গে সখ্যতা গড়ে উঠবে।

-সত্যজিৎ দত্ত।