বিন্দু বিন্দু জল:শেখর দাশ
মূল্য:২০০.০০

স্রো|ত|প্র|কা|শ|না:খ|ব|র

শেখরর দাশের জন্ম ২১শে মে ১৯৫২ সালে লক্ষৌ শহরে।শৈশব-কৈশোর এবং যৌবনের অনেকটা সময় অতিবাহিত হয়েছে পুনে,কাটিহার,মার্ঘেরিটা ও রাঁচিসহ ভারতের বিভিন্ন স্থানে।বর্তমানে আসামের শিলচর শহরের বাসিন্দা। পেশা সরকারী বিদ্যালয়ে শিক্ষকতা।১৯৭৩ সাল থেকে লেখালেখি শুরু।'কোষাগার' তাঁর প্রথম গল্পগ্রন্থ। ১৯৯৯ সালে বেরোয় প্রথম উপন্যাস 'মোহনা"।প্রায় তিরিশটি ছোটগল্প চারটি অনুগল্প একটি  ই-বুক কাব্য সংকলন 'সব তুচ্ছ লাগছে'এবং আটটি উপন্যাসের তিনি সফল রচয়িতা।প্রখর বাস্তববাদী, যন্ত্রণা, ক্ষোভ ও ভালোবাসাকে চিত্রিত করতে তিনি সিদ্ধ ।বর্তমান উপন্যাসে লেখক দেশভাগ দাঙ্গায়,অসহায় স্বজনহারা ছিন্নমূল মানুষের বেঁচে থাকার যে ছবি এঁকেছেন তা বাংলা কথাসাহিত্যে নতুন মাত্রা যোজনা করেছে।'বিন্দু বিন্দু জল'শেখর দাশের  সেরা উপন্যাস। তিনি উত্তর পূর্বাঞ্চলের মূল কণ্ঠস্বর তাঁর গল্প -উপন্যাসের চরিত্রের মুখ দিয়ে বলিয়ে আমাদের নিকট একজন প্রিয় লেখকের আসনে আশীন।
মানুষের ভালোবাসাই তাঁর নিকট পরমপ্রাপ্তি এবং একমাত্র পুরস্কার।