মেঘ বৃষ্টি রোদ||সম্পাদনা:গোবিন্দ ধর
মেঘ বৃষ্টি রোদ
সম্পাদনা:গোবিন্দ ধর
স্রোত প্রকাশনা
রাতাছড়া
উত্তর ত্রিপুরা
৭৯৯২৯০
মূল্য:৪০টাকা
প্রকাশ কাল:বইমেলা ২০০১
প্রচ্ছদ :প্রলেয়েন্দু চৌধুরী
নামাঙ্কন:মিলনকান্ত দত্ত
স্রোত প্রকাশনার প্রথম বই
কথাপৃষ্টা
মিলনকান্তি দত্ত
বাংলা কবিতার তৃতীয় ভুবন চিহৃায়িত এই উত্তর পূর্বাঞ্চলের ভূগোল এবং তার বাঙ্ ময় উদ্ধার এখন আর মণ্ডুকের কূপে নিমজ্জিত নয়।জীবন পীড়িত প্রত্যয়ে প্রত্যয়ে এবং আমরা উদাসীন থাকতে পারি না-এই অঞ্চলের তথাগতি সম্পর্কে।বর্তমান সংকলনটি প্রতিনিধিত্বমূলক অথবা তৃতীয় ভুবনের বাংল কবিতার গোটা ভূগোলকে উপস্থাপিত করার বৃহৎদায় নেয়নি।কেবলমাত্র ,উত্তরপূর্বাঞ্চলের কয়েকজন কবির কিছু কবিতা দুই মলাটের মধ্যে আনা হয়েছে এই উদ্দেশ্যে যে,এই অঞ্চলের কিছু সিদ্ধির ষোড়শকলা যাতে কবিতাপ্রিয়,কবিতা মনস্ক পাঠকের কাছে পৌঁছতে পারে।
0 Comments