নির্জন নিভৃতে||অরিন্দম ভৌমিক
অরিন্দম ভৌমিক
অরিন্দম ভৌমিক,ইংরেজীতে অর্নাস নিয়ে এখন দিল্লী পড়ছেন।আমার খুব প্রিয় একজন কবিও।সে এত সুন্দর আলোচনাও করতে পারে আমি অবগত ছিলাম না।
আমার কাছে তার আলোচনা পরম প্রাপ্তি হিসেবেই দেখছি।সত্যি আমাদের রাজ্যে পর পর ওঠে আসছেন একঝাঁক তরুণ তুর্কী।আমরা আমাদের তরুণদের কবিতায় এগিয়ে আসাকে স্বাগত জানাই।
এক সময় আশংকায় ছিলেন কেউ কেউ হয়তো ত্রিপুরায় বাংলা কবিতার দিন পুরিয়ে যাবে।তাদের আশংকাকে ফু মেরে ত্রিপুরার কবিতা শাসন করতে উঠে আসছেন তরুণ মেধাবী সুমন পাটারী,হারাধন বৈরাগী,অমল কান্তি চন্দ অভীক কুমার দে অরিজিৎ সহ অরিন্দম শেষ সংযোজন।
শুভেচ্ছা অরিন্দম এগিয়ে যাও।
0 Comments