ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস||শঙ্খশুভ্র দেববর্মণ
ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস||শঙ্খশুভ্র দেববর্মণ
স্রোত প্রকাশনা
আসছে
আগরতলা কলকাতা বইমেলা:২০১৭।
লাইফ ইজ আ জার্নি। আর এই জার্নি বা অভিযাত্রা শুধু অভিমুখে পৌঁছলেই শেষ হয় না। সেখান থেকেই শুরু হয় অন্য অভিযাত্রা।
এ এক অনন্ত যাত্রাপথ। অস্তিত্বের আর এক নাম তাই হয়তো অনন্ত পরিব্রাজন। সেই দর্শনের কথাই প্রতিভাত হয়েছে শঙ্খশুভ্র দেববর্মণের সাম্প্রতিক কাব্যগ্রন্থ ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেসে-এ।
কবিতাগুলি দর্শনঋদ্ধ বহুমাত্রিক দ্যোতনায় উন্নীত। ব্যক্তি বা ব্যষ্টির নয়; বিভিন্ন প্রতিকুলতাকে জয় করে এগিয়ে চলা এই অভিযাত্রা আসলে একটি জনগোষ্ঠী বা সমষ্টির অনন্ত অভিযাত্রা। কবির আত্মগত সংলাপ এইভাবেই জনমানসের ঐকান্তিক ধারাভাষ্য হয়ে উঠে। তাঁর কবিতা আমাদের এক যাদুতন্ময়তায় যেন আবিষ্ট করে তোলে। নিঃসন্দেহে এবার বইমেলায়(২০১৭) স্রোত প্রকাশনারর উজ্জ্বল নিবেদন শঙ্খশুভ্র দেববর্মণের কাব্যগ্রন্থ ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস।
0 Comments