মলয় রায়চৌধুরী -র প্রেমের কবিতা|| স্রোত প্রকাশনা 

মলয় রায়চৌধুরী (জন্ম: অক্টোবর ২৯, ১৯৩৯) বাঙালি কবি, ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, অনুবাদক, সাংবাদিক, গণবুদ্ধিজীবি এবং সর্বোপরি ১৯৬০-এর দশকে হাংরি আন্দোলন, হাংরিয়ালিজ, তথা বাংলা সাহিত্যে প্রতিষ্ঠানবিরোধিতার জনক। এ কারণে ১৯৬০-এর দশক থেকেই ব্যাপক পাঠকগোষ্ঠীর দৃষ্টি আর্কষণ করতে সক্ষম হয়েছিলেন। আধুনিক বাংলা কবিতার ইতিহাসে তিনি বিতর্কিত ব্যক্তিত্ব। গতানুগতিক চিন্তাধারা সচেতনভাবে বর্জনের মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যে উত্তর আধুনিকতাবাদ চর্চা এবং প্রতিষ্ঠানবিরোধী আন্দোলন শুরু করেন। ১৯৬৪ সালে "প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার" কবিতার জন্যে রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেফতার ও কারাবরণ করেন।

কবি মলয় রায়চৌধুরীর কথা এখানে বিশেষভাবে উল্লেখ করলাম, কারণ তিনি  কবি মুনিরা চৌধুরীকে বিশেষভাবে কবি হিসেবে স্বীকৃতি দিয়েছেন, করেছেন মূল্যায়ন গুরুত্ব সহকারে। আজ জানতে পারলাম কবি মুনিরা চৌধুরীকে উৎসর্গ করে তিনি একটি কবিতার বই প্রকাশ করেছেন। প্রকৃত কবির কাছে কবি তো এভাবেই বেঁচে থাকেন!

 'প্রেমের কবিতা' কাব্যগ্রন্থে প্রেমের নানা বাঁকের ভিন্ন ভিন্ন ধারা  ব্যতিক্রম আঙ্গিকে প্রকাশ পেয়েছে বলে বুঝতে পারছি৷ বইটির জন্য নিরন্তর শুভকামনা রইলো দাদা।