দেওনদীর জল || পদ্মশ্রী মজুমদার
দেওনদীর জল || পদ্মশ্রী মজুমদার
স্রোত প্রকাশনা
দেও একটি নদী।জাম্পুইটাং জোন থেকে কলকল প্রবাহিত হয়ে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর ছুঁয়ে পেঁচারথল হয়ে কুমারঘাট হালাইমুড়ায় মনুতে মিশেছে। কথাসাহিত্যিক পদ্মশ্রী মজুমদারের জন্ম শহর কুমারঘাট।এই দেওনদীর শহরের মানুষ মূলত বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার সংলগ্ন অঞ্চল থেকে এদেশে আসেন। তাঁর অধিকাংশরাই এই অঞ্চলে বসবাস করেন।তাঁদের সংস্কৃতি কি রকম এই অঞ্চলে মিলেমিশে দেওনদীর সাথে একাত্ম হয়েছে তারই গল্প কথাসাহিত্যিক পদ্মশ্রী মজুমদার নিটোলভাবে নিজস্ব বুননে তুলে ধরেছেন এই উপন্যাসে। পাশাপাশি তিনি নদীর রূপকথা মানুষের দূঃখ যন্ত্রণা দেশভাগের ফলে শেকড়হীন মানুষের কাহিনী অসম্ভব যত্নে গেঁথে রেখেছেন।পদ্মশ্রীর প্রথম উপন্যাস দেওনদীর জল। তাঁর উপন্যাস পড়লে আবহমান নদীমাতৃক উপন্যাসের ভিন্নমাত্রিক স্বাদ পাঠকের নিকট ধরা পড়বে। এখানেই উপন্যাসের সফলতা।
0 Comments