দহনকালের পাণ্ডুলিপি || তপোধীর ভট্টাচার্য 

স্রোত প্রকাশনা 

প্রাবন্ধিক গবেষক ও অধ্যাপক তপোধীর ভট্টাচার্য 
বাংলা গদ্যসাহিত্যের জীবন্তকিংবদন্তি সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম শীর্ষস্থানীয় সাহিত্যতাত্ত্বিক ও সমালোচক অধ্যাপক তপোধীর ভট্টাচার্য তাঁর মৌলিকতা ও ব্যাপক বিদ্যাবত্তার জন্যে অনন্য সুনাম অর্জন করেছেন। আন্তর্জাতিক সাহিত্যতত্ত্ব ও সাহিত্যস্রষ্টাদের সম্পর্কে তাঁর নিরবচ্ছিন্ন অধ্যয়নের নিদর্শন হিসেবে অজস্র বই ইতিমধ্যে প্রকাশিত । ইংরেজি ও বাংলা ভাষা ছাড়াও অসমিয়ায় তাঁর দুটি বই অনূদিত হয়েছে। বিশেষভাবে সাহিত্যতত্ত্ব সম্পর্কে তাঁর নিরন্তর প্রকাশনা বাংলা সমালোচনা সাহিত্যে নতুন ধারার সূচনা করেছে।এদের মধ্যে উল্লেখযোগ্য প্রতিবেদনের  বাখতিন, মিশেল ফুকো, জাঁক দেরিদা, রোলাঁ বার্ত, জ্যা বদ্রিলার, টেরি ঈগলটন, হ্যান্স গিয়র্গ  গাদামা্র সম্পর্কিত প্রতিবেদনগুলি উল্লেখযোগ্য। 

অধ্যাপক ভট্টাচার্য (জন্ম ১২ ফেব্রুয়ারি ১৯৪৯, শিলচর, ভারত)   সংস্কৃত, বাংলা ও ইংরেজি ভাষায় সমান স্বচ্ছন্দ এক কিংবদন্তি শিক্ষক ও গবেষক । তিনি গৌহাটি ,উত্তরবঙ্গ ,বর্ধমান ও আসাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। এছাড়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগের মর্যাদাবান “রবীন্দ্র অধ্যাপক হিসেবে বৃত হয়েছিলেন। তিনি বিশ্বের নানা দেশে তুলনামূলক সাহিত্য ও সাহিত্যতত্ত্ব বিষয়ে বক্তৃতা দিয়েছেন। 

আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব শেষ হওয়ার পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগ তাঁকে এমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ করেন। অধ্যাপক ভট্টাচার্য নিয়মিত কবিতা লেখেন। এখনও পর্যন্ত তাঁর ৩৫টি কবিতা সংকলন প্রকাশিত ।  শতক্রতু সাহিত্যপত্র সম্পাদনা করছেন বহু বছর ধরে । তিনি লিটল ম্যাগাজিন আন্দোলনেও সক্রিয় ভূমিকা নিয়ে চলেছেন। অধ্যাপক ভট্টাচার্য  চলমান জীবন ও না্ন্দনিকতা এবং ভাবাদর্শ ও সামাজিক ইতিহাসের নিরন্তর দ্বিরালাপে চিরপ্রত্যয়ী।