বাঙালি মুসলমান সমাজের বিয়ের গীতও আচার-অনুষ্ঠান || ড.অনির্বাণ দত্ত
বাঙালি মুসলমান সমাজের বিয়ের গীত
ও আচার-অনুষ্ঠান
ড.অনির্বাণ দত্ত
প্রচ্ছদ :প্রশান্ত সরকার
স্রোত প্রকাশনা
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে 'বিয়ে' নারী-পুরুষের মধ্যে এক চুক্তিবিশেষ হলেও বাঙালি মুসলমান সমাজে এই সামাজিক অনুষ্ঠানটি গীত ও লৌকিক আচারে সমৃদ্ধ ।
গ্রন্থটিতে 'বরাক উপত্যকার বাঙালি মুসলমান ' সমাজে প্রচলিত বিয়ের সামগ্রিক রূপের পরিচয়ের পাশাপাশি সমাজতত্ত্বের দর্পণে বিয়ের গীত ও আচার-অনুষ্ঠানের পুঙ্খানুপুঙ্খ বিশ্নেষণ করেছেন লেখক।ত্রিপুরায় এরকম গ্রন্থ নির্মাণ প্রথমবার।পাঠকের ভালো লাগবে গবেষকদের কাজে আসবে বিশ্বাস রাখি।
পরিচিতি
জন্ম ১৯৭৯ সালের বর্তমান আসাম রাজ্যের বারইগ্রামের দত্তপাড়া গ্রামে । ১৯৯৪ ও ১৯৯৬ সালে জফরগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বারইগ্রাম থেকে ক্রমে মেট্রিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ । ১৯৯৯ সালে গুরুচরণ কলেজ, শিলচর থেকে স্নাতক। ২০০১ সালে বাংলা বিভাগ, আসাম বিশ্ববিদ্যালয় থেকে ' বাংলা ভাষা ও সাহিত্য' নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। ২০০৮ সালে পাথারকান্দি কলেজ অফ এডুকেশন থেকে বি.এড.। ২০১০ সালে মুক্তবিশ্ববিদ্যালয় থেকে ' শিক্ষাবিদ্যা'-য় স্নাতকোত্তর। ২০১৪ সালে "রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় ভাষা ও সংস্কৃতি অধ্যয়ন অনুষদ' আসাম বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি.ডিগ্রি লাভ।
বর্তমানে নিলামবাজার কলেজ(করিমগঞ্জ, আসাম)বাংলা বিভাগের সহকারী অধ্যাপকরূপে নিযুক্ত। নানা পত্র-পত্রিকা ও গ্রন্থে লেখকের অসংখ্য প্রবন্ধ ছাপা হয়ছে। লেখকের অন্যান্য গ্রন্থগুলো হলো - "বিয়ের গীতের সমাজতত্ত্ব", "অনুবাদতত্ত্ব ও গণজ্ঞাপনবিদ্যা"( যুগ্মভাবে)।
0 Comments