আসামের চা বাগানের পালা পরব ও অন্যান্য নিবন্ধ || ঝুমুর পাণ্ডে
আসামের চা বাগানের পালা পরব ও অন্যান্য নিবন্ধ
ঝুমুর পাণ্ডে
স্রোত প্রকাশনা
কলকাতা বই মেলায় স্রোত প্রকাশনার থেকে বের হলো আমার বই "চা বাগানের পালাপরব ও অন্যান্য নিবন্ধ"। আসামে চা বাগান পত্তনের সঙ্গে সঙ্গে শ্রমিকের প্রয়োজন দেখা দেয়।স্থানীয় আদিবাসী দের দিয়ে কাজ করানো সম্ভব হয় না ইংরেজ শাসকদের। তাই আড়কাঠিদের মারফত বিভিন্ন প্রদেশ থেকে শ্রমিক আমদানি করা হয়। তো এই শ্রমিকরা আসার সময় একটা জিনিস সঙ্গে করে নিয়ে এসেছিলেন সেটা ওদের রক্ত মজ্জায় বহমান সংস্কৃতি।এই বইয়ে সেইসব উৎসব অনুষ্ঠানই ধরা হয়েছে। আছে অন্য সব নিবন্ধ ও।
---ঝুমুর পাণ্ডে
0 Comments