এলেবেলে ছেলেবেলা আলোচনা :বিমলেন্দ্র চক্রবর্তী
এলেবেলে ছেলেবেলা
আলোচনা :বিমলেন্দ্র চক্রবর্তী
অলক দাশগুপ্ত। তার প্রতিটি কাজে একটা নিজস্বতা আছে।খেলাধূলা, আড্ডা,লেখালেখি, খাওয়া দাওয়া,আতিথেয়তা, ভ্রমণ, ছবিআঁকা,কমিক্স কোনটা ছেড়ে কোনটা বলি। কবিতা গল্পে তিনি যেমন সিরিয়াস তেমনি তার রসবোধেরও তুলনা নেই।
ছেলেবেলা এলেবেলেই থাকে এবং এটাই স্বাভাবিক। কিন্তু এ বইয়ের একটি লেখাও এলেবেলে নয়।শব্দে শব্দে কী দারুণ ছেলেবেলাকে ধরেছেন তিনি।বড়োরা এই বই পড়ে ফিরে পাবেন তাদের শৈশব ও ছেলেবেলাকে তেমনি ছোটোরা চোখের সামনে দেখতে পাবেন আগরতলার সেইসব
সোনালী দিন। বইটির প্রকাশক স্রোত। অসাধারণ
প্রচ্ছদ ও ভেতরের ছবি এঁকেছেন শিল্পী সুমিত রায়।
বার বার পড়ার মতো বই।সংরক্ষণ করে রাখার মতো বই।
0 Comments