স্রোত প্রকাশনা থেকে প্রকাশিত অধ্যাপক তপোধীর ভট্টাচার্যের বইগুলো 


বর্তমান সময়ের পুরোধা সাহিত্যতাত্ত্বিক ও সমালোচক হিসাবে সুখ্যাত অধ্যাপক তপোধীর ভট্টাচার্য বাংলা সাহিত্যের যশস্বী চিন্তাবিদ। বাঙালির নিজস্ব নন্দনতত্ত্ব হিসেবে উত্তর আধুনিক চেতনার অন্যতম প্রস্তাবক তিনি। এযাবৎকাল পর্যন্ত তাঁর ১৩৪ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। "তুমি সেই পীড়িত কুসুম" কাব্যগ্রন্থটি তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ। অধ্যাপক ভট্টাচার্যের মোট  ৩২ টি কবিতা সংকলন গ্রন্থ প্রকাশিত হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্ব অত্যন্ত সুদক্ষতার সাথে তিনি সামলেছেন। দিল্লী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যাপকের দায়িত্ব তিনি মর্যাদার সাথে পালন করেছেন। তিনি বাংলা সাহিত্যের এমেরিটাস অধ্যাপকও। নিরন্তর মননচর্চাকে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেছেন অধ্যাপক ভট্টাচার্য। বাংলা সাহিত্যের সাধনায় মগ্নপ্রাণ মানুষটির সাথে বঙ্গীয় সাহিত্য সংসদ এর রয়েছে নিবিড় আত্মীয়তার সম্পর্ক। বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে তাঁর প্রকাশিত গ্রন্থগুলি বাংলা সাহিত্যের অনন্য নিদর্শন। আমাদর সংস্থা থেকে তপোধীর ভট্টাচার্য-এর প্রকাশিত গ্রন্থগুলি আজ আপনাদের জ্ঞাতার্থে পোস্ট করা হল।

গ্রন্থগুলির সূচীপত্র স্রোত প্রকাশনা থেকে প্রকাশিত গ্রন্থগুলি সম্পর্কে জানতে যোগাযোগ করুন এই নম্বরগুলিতে :+918787437559 হোয়াটসঅ্যাপস:+919436167231