ভারতের বাংলাগল্প
সম্পাদক 
তন্ময় বীর 
শ্যামল ভট্টাচার্য 
স্রোত প্রকাশনা

আলোচনা:তপন বন্দোপাধ্যায়

পশ্চিমবঙ্গের বাংলা গল্প তো প্রচুর পড়ি। কিন্তু সারা ভারতের নানা রাজ্যে লেখা হচ্ছে নতুন নতুন বাংলা গল্প । সেরকম একচল্লিশটি গল্প পড়ার সুযোগ করে দিলেন তরুণ গবেষক ও প্রাবন্ধিক তন্ময় বীর তাঁর সম্পাদিত 'ভারতের বাংলা গল্প ' সংকলনে। পশ্চিমবঙ্গের লেখকদের ছত্রিশটি গল্পও সুনির্বাচিত । সহযোগিতায় আরাত্রিক সম্পাদক দুর্গাদাস মিদ্যা ও লেখক শ্যামল ভট্টাচার্য ।
এতগুলি গল্প একসঙ্গে পড়ার এক আশ্চর্য অভিজ্ঞতা।ত্রিপুরা আসামি ঝাড়খণ্ড থেকে শুরু করে মধ্যপ্রদেশ আন্দামান দিল্লি নাগাল্যান্ড মহারাষ্ট্র মেঘালয় ছত্তিশগড় আরও কত রাজ্য -- বাঙালি যেখানে সাহিত্য সেখানে ।

বইটি পেতে যোগোযোগ :০৯৪৩৬১৬৭২৩১