দাহপ্রদাহ
সুবল দত্ত 
স্রোত প্রকাশনা 
প্রচ্ছদ :সুবল দত্ত 
প্রকাশকাল :২০২৩

মূল্য :৩০০্

।। অক্ষর তীরন্দাজ এক সব্যসাচী-- সুবল দত্ত ।। 

'মেধার ক্যানভাস' এক বিদগ্ধের শিল্প সাহিত্যের কর্ম জীবনী। 

একঘেঁয়ে পরম্পরাগত ধারা থেকে বেরিয়ে বিশ্ব সাহিত্যের এক বিস্তীর্ণ ক্যানভাসের দিকে যাবার প্রবণতা বর্তমানে যে কজন মৌলিক ও সৃষ্টিশীল সাহিত্যিকদের আছে, তাদের মধ্যে সুবল দত্ত অন্যতম। সাহিত্যের পরিধি বিস্তীর্ণ। ছোট গল্প ঝুরো গল্প উপন্যাস কাব্য ভৌতবিজ্ঞান সমাজ বিজ্ঞান ও অধ্যাত্মিকতা  আলোচনা সব নিয়ে সাহিত্য। বলা যায় সুবল দত্ত এ সব বিধায়  সমান ভাবে তাঁর অভাবনীয় মৌলিকত্ব বজায় রেখে চলেন। তাঁর গল্প সংকলনগুলি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে এম এ কোর্স এ পাঠ্য হয়েছে এবং তাঁর উত্তর আধুনিক গল্পের ধারার উপর গবেষণার কাজ কোনো কোনো ছাত্র করছেন। 
তাঁর গল্প সংকলন প্রথাগত সাহিত্যের সঙ্কীর্ণ গণ্ডী থেকে বেরিয়ে নিজস্ব ধারা,মৌলিক ও ভিন্নতর দর্শনের সমাবেশ এবং অস্তিত্ব চেতনা। পশ্চিমবঙ্গের ও ঝাড়খন্ডের প্রত্যন্তবাসীদের বিস্ময়কর জীবনযাপন নিয়ে কয়েকটি গল্পের প্লট, কয়েকটি বিজ্ঞান ভিত্তিক রোমাঞ্চকর গল্প ও প্রবন্ধ অত্যন্ত আকর্ষক। তাঁর তিনটি গল্প সংকলন দুটি উপন্যাস তিনটি কবিতা সংকলন ও দুটি প্রবন্ধ সংকলন ইতিমধ্যে সাড়া ফেলেছে। শুধু তাই নয় তাঁর চিত্রকলা সম্পূর্ণ ভিন্ন ধরনের।

সাহিত্যের এই প্রতিভাবান ব্যক্তিকে নিয়ে আমাদের 'শিল্পে অনন্যা' পত্রিকা  আগামী জুলাই মাসে একটি বই প্রকাশ করতে চলেছে...
 'মেধার ক্যানভাস'।