"মাটি মানুষ ",কবি সুমন পাটারী || চিরশ্রী দেবনাথ
"মাটি মানুষ ",কবি সুমন পাটারী || চিরশ্রী দেবনাথ
একজন উজ্জ্বল অভিমানী তরুণ, কবিতা ভালোবেসে,
কবিতা লিখতে এসেছে।
মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে কলম। কখনো প্রেম, কখনো ঘেন্না, রাগ, আবেগের বাড়াবাড়ি একজন তরুণ কবিকে কবিতা শেখায়, সুমন সেই ছেলে। তারমধ্যে আগুন আছে, তাপ লাগতে শুরু করেছে। গভীরে যাচ্ছে সে, যে যাওয়ার শেষ নেই। লেখালেখি একটি খাদের মতো। নিজেকে খোঁড়া প্রতিদিন, এই খোঁড়াখুঁড়িতে কখনো দামী আকরিক উঠে আসে, কখনো আসে না। আসা না আসার দ্বন্দ্বে কেটে যায় কবির জীবন, সুমন এসে গেছে এই দ্বন্দ্বে। তার কবিতার লাইনগুলো চমকে দিচ্ছে আমাকে। আরো অনেক লিখবে সুমন। দুর্দান্ত সব কবিতা, এই আশা আমার, নিছক শব্দকল্পদ্রুম নয়, শব্দের বাসা, ছায়া, আসবাব, হৃদয় সব উঠে আসবে তার কবিতায়।
কবি লিখেছেন, "তোমার খোঁজে একদিন শহর হয়েছিলাম "
মনে রইলো, গুণগুণ করলাম।
"ফলন্ত মাঠে আগুন দিয়ে নদীচরে একবিঘা জমি
রাতের বালু শীতলতায় শব হবো "
ভালো লাগলো খুব।
একটি কবিতা, "পাথুরে রাত ", ভাবিয়ে দিলো, নাড়িয়ে দিলো। আরো যত্ন নিয়ে লিখতে থাকো তরুণ কবি, ঝলসে দিও, এই প্রতিশ্রুতি চাই।
0 Comments