আত্মগুঞ্জন || অভীককুমার দে || স্রোত প্রকাশনা।
আত্মগুঞ্জন
অভীককুমার দে
স্রোত প্রকাশনা।
এই সময়ের পরিচিত মুখ তরুণ কবি অভীককুমার দে কবিতার ভুবনে বাদশার মতো অবাধ বিচরণ। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ 'আত্মগুঞ্জনের প্রত্যেক কবিতায় নিজস্ব স্বকীয়তায় সবার জীবনের না বলা সুপ্ত বোধের প্রাজ্ঞ অনুভবের গভীর আত্মকথন যেন বার বার নতুন আঙ্গিকে প্রতিবাদে সোচ্চারিত হয়েছে। বাস্তববাদী কবি মানুষের জীবনের দু:খ কষ্ট অন্যায় সব কিছুকে ছোঁয়ে উল্লিখিত গ্রন্থে দারুণভাবে তার তীব্র কাব্যিক স্ফুরণ ঘটেছে। আত্মগুঞ্জন শুধু কবির না এই গুঞ্জন আমাদেরো। কোন না কোন ভাবে সবার সাথে মিশে আছে এই গুঞ্জন। পঙ্কিল জীবনের ঘূর্ণাবর্তের মধ্যে থেকেও কবি আগামী অবনীর আলোকময়তার দৃঢ় প্রত্যাশা রাখেন। কবির ছন্দিত অন্তরাত্মা দৃঢ় প্রত্যয়ে বলে উঠে
একদিন আবার বৃষ্টি হবে, ধুয়ে যাবে স্তরে স্তরে জমে থাকা সব কালো -মুক্তি হবে মৃত্তিকার।
ভিন্ন স্বাদের সাহসী লেখায় চাপা অভিমান ও প্রতিবাদ মুখরতায় মুখরিত ছান্দিক কাঁটা ও সৌরভের আলো আঁধারির যে দ্রোহোবার্তা ঘোষিত হয়েছে তা পাঠক সমাজে দারুণভাবে সমাদৃত হবে বলে আশা রাখছি।
0 Comments