ত্রিপুরার লিটল ম্যাগাজিন || গোবিন্দ দলিত 

পাঠ প্রতিক্রিয়া 
————————
● পুস্তকের নাম — ত্রিপুরার লিটল ম্যাগাজিন । 
● লেখক — গোবিন্দ ধর । (Gobinda Dhar)
● প্রকাশক — স্রোত প্রকাশনা । (Srot Prakashana)
● ISBN: 978-93-80904-84-9

ত্রিপুরা তথা উত্তর-পূর্ব ভারতের লিটল ম্যাগাজিন আন্দোলনের এক অনন্য দলিল হলো , গোবিন্দ ধর সংকলিত ' ত্রিপুরার লিটল ম্যাগাজিন ' নামক পুস্তকটি । ১৮২১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত লিটল ম্যাগাজিনের বিবরণ লিপিবদ্ধ হয়েছে , এই সংকলন গ্রন্থটিতে । স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ত্রিপুরা থেকে প্রকাশিত হওয়া সংবাদপত্র , সাময়িক পত্র , ছোট পত্রিকা ; স্বাধীনতার পরবর্তী সময়ের পত্রিকা ও সাহিত্য পত্র ; সাম্প্রতিককালে প্রকাশিত হওয়া পত্র-পত্রিকা , লিটলম্যাগসমূহ , তাদের প্রকাশকদের ঠিকানা  ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলি খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে , এই বইটিতে ।
বহু তথ্যে সমৃদ্ধ এই বইটি কেবলমাত্র লিটল ম্যাগাজিন সম্পাদকদের জন্যই নয় , ছাত্র , শিক্ষাবিদ , গবেষক ও ইতিহাসকারদের জন্যও যথেষ্ট কর্মোপযোগী ।
লিটল ম্যাগাজিনের ইতিহাস রচনার ক্ষেত্রে , এই বইটি একটি তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে সক্ষম ।