শ্রেষ্ঠ কবিতা
বিকাশ সরকার

স্রোত প্রকাশনা

গয়েরকাটাসমগ্র কবিতায় লিখেছিলুম 
শংকর রজক আমাকে ধার দিয়েছিল একটি নীল সোয়েটার... 
কিংবা 
যতই আমাকে আছড়ে কাচুক ধোপা শংকর... 
এই পঙক্তিগুলো কোনও কষ্টকল্পনা নয়, আমার শৈশব থেকে উঠে আসা স্মৃতিচিহ্নমাত্র... 
এই সেই শংকর রজক, আমার বালকবেলার প্রিয় বন্ধুদের একজন... আমার বইটি স্পর্শ করে আমাকে আর বালকবেলাকে সম্মানিত করল

--বিকাশ সরকার।