শক্তিপদ জাফর সেলিম ও অন্যান্য প্রসঙ্গ
শক্তিপদ জাফর সেলিম ও অন্যান্য প্রসঙ্গ
তমালশেখর দে
স্রোত প্রকাশনা
প্রকাশকাল:২০০৯
চৈতন্য ফকির
নিহত রাত্রির দরজা ও জাফর সাদেকের কবিতা বিষয়ক আলোচনা :২০০৮৯সালে স্রোত প্রকাশনা থেকে প্রকাশিত। তমালশেখর দে'র :"শক্তিপদ জাফর সেলিম ও অন্যান্য " এই বইয়ের মাঝে কবিতাগুলো ধরে ধরে আলোচনা করেছেন তমালশেখর।বইটিও বিক্রিবাটা বেশভালো হচ্ছে।আমরা ত্রিপুরায় প্রথম জাফরের বই আলোচনা পাই তমালের কাছ থেকে।আগামী দিন জাফর প্রাসঙ্গিক হলে আমরা প্রীত হবো।
জাফর সাদেক এখনো ত্রিপুরায় কবিতা লিখলে কবিতার মানচিত্র বদলে যেতো আমাদের বিশ্বাস। উনিশ বছর এগারো মাস বয়সে কবির ভাবনা মিথ প্রয়োগ স্থানিকতা বিষয়ক ভাবনার জগৎ আমাদেরে অবাক করে।তন্ময় না হয়ে পারি না।তাঁর ভাব জগতের কাছে আমরা ঋদ্ধ হই।কবিতা তাঁর কাছে সাবলিল ভাবে ধরা দিতো।এটাই জাফরের সফলতা।
তমালশেখর দে এই কাজটি করায় আমাদের সামনে জাফর সাদেকের কবিতা বিশ্বের উন্মোচন জাফরকে জানতে আজোও প্রাসঙ্গিক।
৩০:১১:২০১৭
দুপুর:৩টা
কুমারঘাট।
0 Comments