এলেবেলে ছেলেবেলা অলক দাশগুপ্ত স্রোত প্রকাশনা
এলেবেলে ছেলেবেলা
অলক দাশগুপ্ত
স্রোত প্রকাশনা
কার্টুন: সুমিত রায়।
প্রচ্ছদ ও অলঙ্করণ :সুমিত রায়
অলক দাশগুপ্ত – কনভেন্টে পড়েননি। ছুটি কাটাতে সিঙ্গাপুর, ব্যাংকক যাননি। টারজানের মতো গাছে চড়তে পারেন না , সাঁতার কাটতেও না। ঝক্কাস মোটর সাইকেলে ইন্ডিয়া ট্যুর করেননি। ঘাড় এবং মেরুদণ্ডের ব্যামোর কারণ দেখিয়ে ড্রাইভিং লাইসেন্স কর্তৃপক্ষ লাইসেন্স রিনিউ না করায় ইদানীং ট্রাফিক পুলিশের ভয়ে গাড়ি চালাতে পারেন না। ছেলেবেলায় মার্বেল আর ক্যারাম খেলার বিস্তর অভিজ্ঞতা থাকলেও জীবনেও বিলিয়ার্ড বা গলফ খেলেননি। সাবমেরিন বা স্কুবা-ড্রাইভিং করে সমুদ্রের নিচে ঘুরে আসেননি। চান্স না পাওয়ায় গাঁজা-ভাং- চরস- হাশিশ-কোকেন চাখেননি। চর্মচক্ষে গোরিলা- পোলার বিয়ার-অ্যানাকোণ্ডা-পেঙ্গুইন
-ট্যারান্টুলা- ব্ল্যাক মাম্বা যেমন দেখেননি তেমনি ভূত-প্রেত-ভগবান-জ্বিন-পরী- এলিয়েন দেখার অভিজ্ঞতাও হয়নি। অ্যালসেসিয়ান পোষেননি ,বান্ধবীদের সঙ্গে অরণ্যে গিয়ে হরিণ শিকার করেননি। Asterix comics-এর Cacophonic-এর মতো নিজের সংগীত প্রতিভার উপর নিদারুণ আস্থা থাকলেও পৃথিবীর বাকি সব্বার ধারণা ঠিক তার উল্টো। তবে একই কমিকসের Obelix-এর সঙ্গে খুব একাত্ম বোধ করেন – কেউ মোটা বললে চটে ব্যাখ্যা করেন,- মোটেই মোটা নই আমার সবটাই পেশী চর্বি একটুকুও নেই এবং Obelix-এর মতোই নিজেকে নিয়ে সেই একই সমস্যায় ভোগেন – বড্ডো লাজুক আর মুখচোরা !
0 Comments